শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ শিক্ষার্থী আহত, অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যান গাড়ি চাপায় ৪ শিক্ষার্থী আহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তিন ঘণ্টা নলচিরা-জাহাজমারা সড়ক অবরোধ করে রাখে।

বৃহস্পতিবার সকালে খাসেরহাট আজহারুল উলুম মাদরাসার কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলো রিনা বেগম (১৭), মায়মুনা আক্তার (১৫), ইসরাত জাহান (১২) ও রাহাত উদ্দিন (১৫)। তারা সবাই ওই মাদ্রাসার শিক্ষার্থী।

হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, সকাল ১০টার দিকে নলচিরা ঘাট ইঞ্জিন চালিত মালবাহী একটি ভ্যান খাসেরহাট আজহারুল উলুম মাদরাসা কাছে চার শিক্ষার্থীকে পেছন দিক থেকে চাপা দেয়।

গুরুতর অবস্থায় তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে জেলা সদরে স্থানান্তর করা হয়।

এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে নলচিরা-জাহাজমারা সড়ক অবরোধ করে রাখে। এ সময় উপজেলা সদরে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা একটি নসিমনে অগ্নিসংযোগ করে। দুপুর একটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পুলিশ মোতায়েন করা হয়েছে। ভ্যান গাড়িটি জব্দ করে থানায় নেযা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

বিসফটি – বিস্তারিত জানুন

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ