শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আলোচনায় প্রস্তুত পাকিস্তান, ভারতের জবাবের অপেক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। নতুন সরকার আসার পর দেশটি প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে উত্তম সম্পর্ক রাখায় মন দিতে চায়।

সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়েছে, বৈঠকের জন্য তারা প্রস্তত। এ বিষয়ে তারা ভারতের অফিশিয়াল  রেসপন্সের প্রতীক্ষায় আছেন।

পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে ড. মুহাম্মদ ফয়জুল হাসান জানান, ভারতের সঙ্গে কথা বলতে তারা প্রস্তুত। ভারতের জবাবের অপেক্ষা করছে তারা৷

তিনি বলেন, দুই দেশের মধ্যে যে সব সমস্যা চলছে তা একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধানের পথ পেতে পারে৷

সাম্প্রতিক ঘটনার কথা তুলে ধরে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলেছেন৷

তবে ভারতের থেকে প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, শিখ পুণ্যার্থীদের জন্য কারতারপুর করিডোর খোলার বিষয়ে তার কাছে কোনও তথ্য নেই৷

এদিকে গত ১৩ সেপ্টেম্বর হাফিস সাঈদের দল জামাত উদ দাওয়াকে সমাজসেবা মূলক কাজের ছাড়পত্র দেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট৷ অনেকদিন ধরেই ফালাহি ইনসানিয়ত ফাউন্ডেশন চালিয়ে আসছেন সাঈদ৷ যা জামাত উদ দাওয়ার সমাজসেবা মূলক শাখা৷

হাফিজের ইনসানিয়ত সংগঠন অনেকদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছে৷ জামাত উদ দাওয়া ও ইনসানিয়ত মিলে মোট ৫০,০০০ ভলেন্টিয়ার রয়েছে৷ বিভিন্ন স্কুল, হাসপাতালে ৩০০ সেমিনার করেছে হাফিজের সংগঠন৷ অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন চিকিৎসা পরিষেবা দিতেও তৎপর ইনসানিয়ত৷

এ নিয়ে ভারত কী প্রতিক্রিয়া দেখায় সেটিও দেখার বিষয়। কেননা ভারত মুম্বাই হামলার মাস্টারমাইন্ড মনে করে হাফিস সাঈদকে।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ