শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফ্লোরেন্সের আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের ক্যারোলাইনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হারিকেন ফ্লোরেন্সের আঘাতে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্য ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছে। ডেকে এনেছে চরম মানবিক বিপর্যয়। খবর- সিএনএন

জানা যায়, শুক্রবার স্থানীয় সময় ৭ টা ১৫ মিনিটে উইলমিংটনের পূর্বে রাইটসভাইল সৈকতের কাছে আঘাত হানে ফ্লোরেন্স। তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ মাইল।

উদ্ধার কর্মীরা জানিয়েছে, উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনায় প্রায় চার লাখ ৩৭ হাজার গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আরও একদিন উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনার উপকূলীয় এলাকায় অবস্থান করতে পারে হারিকেন ফ্লোরেন্স। এসময় ঝড়ো বাতাস ছাড়াও বন্যা হতে পারে।

উত্তর ক্যারোলাইনার নিউ বার্ন শহরে শতাধিক ব্যক্তিকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। তবে পরিস্থিতি খারাপ এবং পানি বেড়ে যাওয়ায় আরও ১৫০ লোককে উদ্ধার করা যায়নি বলে জানায় তারা।

পেগ্গি পেরি নামে এক ব্যক্তি বলেন, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমার বাড়ি কোমর পর্যন্ত ডুবে যায়। এখন এটি বুক পর্যন্ত উঠে এসেছে। আমরা চিলেকোঠায় আটকে আছি।

ঝড়ে প্রবাসী বাংলাদেশিদের কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে তাৎক্ষনিক কোন তথ্য পাওয়া যায়নি। তবে ওই স্থানে প্রবাসী বাংলাদেশিদের বসবাস কম।

রাজ্যের গভর্নর রয় কুপার বলেন, এ ঘূর্ণিঝড়ে টিকে থাকা খুবই কঠিন হবে শহরের অধিবাসীদের।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রথম ভাগ ইতোমধ্যে আঘাত হেনেছে, এটি বেশ কয়েকদিন থাকবে।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ