বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

মার্চের মধ্যে ডাকসু নির্বাচন : ঢাবি উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালের মার্চের মধ্যে ডাকসু নির্বাচন ও চলতি বছরের অক্টোবরে ভোটার তালিকা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

রোববার ডাকসু নির্বাচন নিয়ে পরিবেশ পরিষদের সভা শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি আরও জানান, আমাদের প্রাধ্যক্ষরা ভোটার তালিকা প্রণয়ণে কাজ করছেন। অক্টোবরের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রণয়ন করবো। কঠিন কাজ। এটি করতে পারলে আমরা অনেক এগিয়ে যাবো।

ঢাবি উপাচার্য জানান, আজ ডাকসু নির্বাচন কবে হতে পারে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সহবস্থানসহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাদের দেয়া বক্তব্য আমরা পর্যালোচনা করবো। এটা প্রথম সভা হলেও এ ধরনের বৈঠক হয়তো আরও করা লাগতে পারে। আর দলের নেতা-কর্মীদের সহবাস্থানের জন্য যা যা করা দরকার প্রাধ্যক্ষরা তা করবেন।

তিনি আরো বলেন, সবাই অভিজ্ঞ, সবাই যা করা দরকার তা করবেন। হলে সহাবস্থান ও মধুর ক্যান্টিনে রাজনৈতিক চর্চা সবার জন্য উন্মুক্ত। আমাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোও তাদের রাজনৈতিক কর্মকা- চালনার জন্য উন্মুক্ত।

এর আগে দুপুর পৌনে ১২টা থেকে দীর্ঘ চার ঘণ্টা আলোচনা হয়। এতে ছাত্রলীগ-ছাত্রদলসহ ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন অংশ নেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন দ্রুত আয়োজন ও ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিভিন্ন ছাত্রসংগঠন নেতারা।

বিশ্ব ইজতেমা নিয়ে নতুন সিদ্ধান্তে কাকরাইল

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ