শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

কওমি স্বীকৃতি আমাদের অধিকার ছিল: মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর মহা-পরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী বলেন, আকাবিরদের ত্যাগের বিনিময়ে এ স্বীকৃতি পেয়েছি।  এটা আমাদের অধিকার ছিল।

সংসদে কওমি স্বীকৃতি বিল পাস হওয়ায় আজ (২০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার আসরের নামাজের পর রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মুকাররম উত্তর গেট থেকে বাংলাদেশ কওমি মাদারাসা শিক্ষা বোর্ড বেফাকের আয়োজিত শুকরিয়া মিছিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইতিহাসে কওমি সনদের জন্য অামাদের আকাবিরদের অনেক ত্যাগ ছিলো।  আজ তাদের ত্যাগের বিনিময়ে আমরা এ সনদের স্বীকৃতি পেয়েছি।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

তিনি আরো বলেন, সেই ইতিহাস ভিন্নভাবে জানবে আজ থেকে বাংলার মানুষ।  সংসদে সাংসদরা বলেছেন, কওমি সম্প্রদায়ের এ পাওয়া তাদের অধিকার ছিলো।

শুকরিয়া মিছিলে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) সিনিয়র সহ সভাপতি ও হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহউদ্দিন রাজু, আল্লামা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মহসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব মাওলানা নুরুল আমিন, মাওলানা মাহফুজুল হক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  বুধবার (১৯ সেপ্টেম্বর) ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ জাতীয় সংসদে পাস হয়।

আরও পড়ুন: সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ