শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

সরকারকে অভিনন্দন জানিয়ে সিলেটে এদারা বোর্ডের শোকরানা মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা সনদের সরকারি স্বীকৃতির চুড়ান্ত বিল সংসদে পাশ হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়ে শোকরানা মিছিল করেছে সিলেটে এদারা বোর্ড।

আসল তাবলীগ নকল তাবলীগ

আজ রোববার  বাদ যোহর নগরীর প্রধান প্রধান সড়ক দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া রেঙ্গার বিশাল কাফেলাসহ বিভিন্ন মাদরাসা থেকে শোকরানা মিছিল এসে সিলেট কোর্ট পয়েন্টে প্রস্তুতি সভায় মিলিত হয়।

বোর্ডের চেয়ারম্যান আল্লামা শায়খ জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা আব্দুল বছিরের পরিচালনায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পূর্ববর্তী প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন।

Image may contain: 7 people, outdoor

শোকরানা মিছিলে উপস্থিত ছিলেন, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহাদ্দিস মাওলানা তালেব উদ্দিন শমশেরনগরী,বোর্ড পরিদর্শন ও প্রকাশনা সম্পাদক মাওলানা এনামুল হক, মাওলানা ইউসুফ খাদিমানী, জামেয়া রেঙ্গার শিক্ষক মাওলানা ফজলুর রহমান মাধবপুরী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সেক্রেটারি কে এম তাহমীদ হাসান, রেঙ্গা আঞ্চলিক শাখা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আহমেদ সাঈদ প্রমুখ।

মিছিলটি শেষে নগরীর চৌহাট্টা পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়এবং সভাপতির সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ