বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশন নবায়নের বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশন নবায়নের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। রোববার (২৩ সেপ্টেম্বর) বোর্ডের ওয়বসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

জানা গেছে, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের দাখিল শিক্ষার্থী যারা ২০১৮ খ্রিস্টাব্দের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে অতিরিক্ত বিষয় ছাড়া এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন এবং যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ ২০১৮ খ্রিস্টাব্দে শেষ হয়েছে কেবল মাত্র তারা রেজিস্ট্রেশন নবায়ন ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন নবায়ন করে ২০১৯ খ্রিস্টাব্দের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার বরাবর সোনারী ব্যাংকের যে কোন শাখা থেকে ২০০টাকা ব্যাংক ড্রাফট করে ড্রাফটসহ, রেজিস্ট্রেশন নবায়নের আবেদন পত্র, মূল রেজিস্ট্রেশন কার্ডসহ আগামী ১ অক্টোবর পর্যন্ত বোর্ডে আবেদন করে রেজিস্ট্রেশন নবায়ন করাতে হবে।

বিলম্ব ফি হিসেবে অতিরিক্ত ১০০টাকা ব্যাংক ড্রাফট আগামী ৫ নভেম্বর পর্যন্ত বোর্ডে রেজিস্ট্রেশন নবায়নের আবেদন করা যাবে বলেও জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। এ সংক্রান্ত যে কোন অসুবিধায় বোর্ডের হেল্পলাইনে (টেলিফোন নম্বর: ০১৭৫৭২৯১২৮১, ০১৭৫৭২৯১২৮২, ০১৭৫৭২৯১২৮২) যোগাযোগ করতে বলা হয়েছে।

আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শ

আরএম/

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ