বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন।

মাইদুলের আইনজীবী ভুলন ভৌমিক বলেন, ‘উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন মাইদুল। সেই জামিন আদেশ অনুসারে সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।’

প্রসঙ্গত, গত ২৪ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইফতেখার উদ্দিন আয়াজ আইসিটি আইনে হাঠহাজারী থানায় এ মামলা দায়ের করেন।

আরও পড়ুন: তাবলিগ বিষয়ে পরিপত্র স্থগিত করলো সরকার

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি – বিস্তারিত জানুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ