শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী

ক্রোয়েশিয়ার কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ শিহাবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে অংশগ্রহণের জন্য ক্রোয়েশিয়া গেলেন বাংলাদেশী ৯ বছর বয়সী শিশু হাফেজ শিহাবুল্লাহ ।

বুধবার রাত ৩ টা ৩০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন হাফেজ শিহাবুল্লাহ।

জানা যায়, আজ ২৯ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৫টা থেকে শুরু হবে প্রতিযোগিতা। চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এতে বাংলাদেশের পক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কুমিল্লা বরুড়ার হাফেজ শিহাবুল্লাহ।

ক্ষুদে হাফেজ শিহাবুল্লাহ দেশের খ্যাতিমান কারী হাফেজ নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকা যাত্রাবাড়ীস্থ তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র।

হাফেজ শিহাবুল্লাহ’র সফরসঙ্গী হিসেবে হাফেজ ক্বারী নাজমুল হাসানও রয়েছেন।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ