শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইসরাইলকে থামালে বিশ্বে সন্ত্রাস বন্ধ হবে: মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে এবং ইসরাইলকে থামালে বিশ্বে সন্ত্রাস বন্ধ হবে। তিনি জাতিসংঘে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেন।

মাহাথির মোহাম্মদ বলেন, ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনিদের ভূমি দখল করা হচ্ছে। নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। রকেট হামলার অজুহাত দেওয়া হয়। অথচ ওই রকেট হামলায় ইসরাইলে তেমন একটা হতাহত হয় না।

কিন্তু ইসরাইলি সেনারা নির্বিচারে গুলি আর বিমান হামলা চালায়। এতে অনেক ফিলিস্তিনিকে জীবন দিতে হয়েছে। অনেকে ইসরাইলকে সমর্থন দিচ্ছে। এর ফলে তারা একের পর এক ফিলিস্তিনিদের ভূমি কেড়ে বসতি গড়ছে। এটা দেখার যেন কেউ নেই।

ইসরাইলের এই কার্যক্রম বন্ধ করার আহবান জানিয়ে মাহাথির মোহাম্মদ বলেন, ফিলিস্তিনিরা নিজেদের অধিকার রক্ষার দাবিতে লড়াই করছে।-মালয় মেইল।

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

আরও পড়ুন-  ক্রোয়েশিয়ার কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থানে হাফেজ শিহাবুল্লাহ

-আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ