বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

'মাওলানা আহলুল্লাহ ওয়াসেল বহুপ্রতিভার অধিকারী ছিলেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা কারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর বলেছেন, বিশিষ্ট আলেম, লেখক ও অনুবাদক, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব, লালবাগ জামেয়ার শিক্ষক মাওলানা আহলুল্লাহ ওয়াসেল রহ. বহুপ্রতিভার অধিকারী ছিলেন।

রাসুল (সা.)-এর মুজিযা- মাওলানা আহলুল্লাহ ওয়াসেল

আজ (মঙ্গলবার) বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদরাসায় মাওলানা আহলুল্লাহ ওয়াসেল রহ. এর রূহের মাগফেরাত কামনায় আয়োজিত সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

শাহ আতাউল্লাহ বলেন, তিনি একজন বিচক্ষণ আলেম, রাজনীতিবিদ ও কলমসৈনিক ছিলেন। মাদরাসায় শিক্ষাদানের পাশাপাশি তিনি প্রতিটি ঈমানী আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেছেন। প্রতিভাধর এ আলেমকে হারিয়ে আজ আমরা শোকাহত।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, আলহাজ¦ আনিসুর রহমান জিন্নাহ, মাওলানা সানাউল্লাহ, মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা ইলিয়াছ মাদারীপুরী প্রমুখ।

সভায় মরহুমের রূহের মাগফিরাত ও জান্নাতে উচু মাকাম কামনা করে দোয়া করা হয়। শোকসন্তপ্ত পরিবারে সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: হাইআতুল উলইয়ার বৈঠক; প্রধানমন্ত্রীকে সংবর্ধনা এ মাসেই

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ