শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মালয়েশিয়ায় সব ধরনের অপরাধে বাতিল হচ্ছে মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় সব ধরনের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান তুলে দিতে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

আজ বৃহস্পতিবার দেশটির যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী গোবিন্দ সিং দেও বার্তা সংস্থা এএফপিকে বলেন, গতকাল বুধবার মন্ত্রিসভায় মৃত্যুদণ্ড না রাখার সিদ্ধান্তটি কার্যকর হয়েছে। খুব শিগগির আইনটি সংশোধন করা হবে।

গত বছর বিশ্বব্যাপী প্রায় এক হাজার বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। দেশের মধ্যে মৃত্যুদণ্ডের এই রীতি নিয়ে ব্যাপক বিরোধিতার মুখে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার ।

মালয়েশিয়ার আইনমন্ত্রী লুই ভুই কিওং বলেন, সোমবার দেশটির সংসদে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাতিল করতে প্রস্তাবিত একটি বিল উত্থাপন করা হলে সরকারি দল এ নিয়ে আলোচনা করে।

তিনি বলেন, ‘মৃত্যুদণ্ড বাতিলের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগ পর্যন্ত সব মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে।

আল জাজিরা’র এক প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ায় বর্তমানে ১ হাজার ২০০ জনের বেশি মানুষের বিরুদ্ধে মৃত্যদণ্ডের আদেশ রয়েছে, যারা হত্যাকাণ্ড, অপহরণ, মাদক পাচার, বিদ্রোহসহ বিভিন্ন অপরাধের জন্য শাস্তি হিসাবে দণ্ডিত। সূত্র: এএফপি

লজিং যুগের নীরব অবসান
আরবীসহ বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ