বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

‘২০ অক্টোবর সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২০ অক্টোবর সহরওয়ারর্দী উদ্যানে হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করতে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

দলের পক্ষ থেকে গঠিত মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির এক বৈঠকে আজ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগর সভাপতি মাওলনা এনামুল হক মূসা।

মহাসমাবেশ সফল করতে ঢাকা মহানগর শাখা গণসংযোগসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ দুপুরে মুহাম্মদপুর ও ধানমন্ডি থানার দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, বায়তুলমাল সম্পাদক মাওলানা শামসুল আলম, ধানমন্ডি থানার সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, মুহাম্মদপুর থানা সহ-সভাপতি মাওলানা উমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।

আরও পড়ুন-
একজন বক্তার কেমন হওয়া উচিৎ?
পূজায় সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক পোস্ট করলেই কঠোরভাবে দমন
মিশরে মনোমুগ্ধকর এক কিতাবপাড়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ