রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শুধু অাগস্টের পরে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চায় মিয়ানমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান এ মুহূর্তে সব মিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে থাকলেও চুক্তি অনুযায়ী শুধু গত বছরের অগাস্টের পর থেকে আসা শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য বিবেচনা করা হচ্ছে৷

প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ থেকে যে আট হাজার রোহিঙ্গার তালিকা দেওয়া হয়েছিল, যাচাই-বাছাই করে তাঁদের নিজেদের বাসিন্দা বলে স্বীকার করে নিয়েছে মিয়ানমার

  লাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন৷ তবে এ বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি৷

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মধ্যে গত বছর সেপ্টেম্বর থেকে কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়৷ পরে আন্তর্জাতিক মহলের চাপের মুখে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় মিয়ানমার৷

গত ডিসেম্বরে এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার পর প্রথম দফায় প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ১৬৭৩টি পরিবারের ৮ হাজার ২ জন রোহিঙ্গার নাম পাঠানো হয়৷ গত ফেব্রুয়ারিতে এই তালিকা পাঠানো হলেও তাঁদের পরিচয় নিশ্চিত করতেই এই সময় লাগল৷

রোহিঙ্গাদের নিজেদের নাগরিক হিসেবে মানতেনারাজ মিয়ানমারের সরকার চুক্তি করলেও প্রত্যাবাসনে গড়িমসি করে আসছে বলে বাংলাদেশ সরকারের অভিযোগ৷ তাই মিয়ানমারের উপর চাপ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের উপর আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ৷

আরো পড়ুন- জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হচ্ছে ৩ ইসলামি দল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ