বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ বৈঠকে বসছে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে মাঠ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গবলাব সকাল সাড়ে ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের এ বৈঠকে থাকবেন বলে জানা গেছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত সভার নোটিসে বলা হয়েছে, ভোটার তালিকার সিডি যাচাই ও মুদ্রণ; ভোটকেন্দ্র স্থাপনের জন্য প্রতিষ্ঠান নির্ধারণ ও ক্ষেত্রমত প্রতিষ্ঠানের বিশেষ সংস্কার; ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণেরআয়োজন; নির্বাচনী সামগ্রী সংগ্রহ, বিতরণ ও বাজেট প্রণয়ন এবং অন্যান্য বিষয় রয়েছে সভার আলোচ্যসূচিতে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুলহুদা প্রধান অতিথি ও বিশেষ অতিথি থাকবেন নির্বাচন কমিশনার, মো.রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

হঠাৎ আমেরিকা যাচ্ছেন ইসি মাহবুব তালুকদার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ