বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

ইসি থেকে মাহবুব তালুকদারের পদত্যাগ করা উচিত: ১৪ দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মাহবুব তালুকদার সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক কথা বলায় তার দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।

বুধবার (১৭ অক্টোবর) ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ধানমন্ডির কার্যালয়ে এ বৈঠক নাসিম বলেন, মাহবুব তালুকদার সাংবিধানিক পদে রয়েছেন। তার গোপনীয় বিষয় নিয়ে প্রকাশ্য কথা বলা সংবিধান পরিপন্থী। এমন হলে তার পদত্যাগ করা উচিত।

ড. জাফরুল্লাহ সম্পর্কে তিনি বলেন, সেনাবাহিনীর মধ্যে বিভক্তি সৃষ্টি করার অভিপ্রায়ে সেনাপ্রধান সম্পর্কে এ ধরনের বক্তব্য দিয়েছেন জাফরুল্লাহ। নির্বাচনকে বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছেন, তাদের মধ্যে জাফরুল্লাহ চৌধুরী একজন।

১৪ দলের পক্ষ থেকে জাফরুল্লাহ চৌধুরীকে বিচারের আওতায় আনার দাবিও জানান মোহাম্মদ নাসিম।

মহাজোটকে বড় করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। স্বাধীনতার স্বপক্ষের শক্তি যদি চায় আমাদের সাথে আসতে তাহলে যুক্ত হতে পারে।

হঠাৎ আমেরিকা যাচ্ছেন ইসি মাহবুব তালুকদার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ