বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

প্রিন্সিপাল হাবীবুর রহমানের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া কাজিরবাজারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা হাবিবুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

নেতৃদ্বয় বলেছেন, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান ছিলেন একজন সংগ্রামী আলেমে দ্বীন। দ্বীনি শিক্ষার প্রচার- প্রসার ও বিভিন্ন আন্দোল-সংগ্রামে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।তাঁর মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণ হবার নয়।

প্রদত্ত যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় মরহুম প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন বলে জানা গেছে। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৯ বছর।

দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবেটিস ও হাই প্রেশারসহ অন্যান্য রোগে ভুগছিলেন। বাংলাদেশে অনেক দিন চিকিৎসা পর তিনি উন্নত চিকিৎসার জন্য গত ৭ অক্টোবর ভারত গিয়েছিলেন। সেখান থেকে দুই দিন আগে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন।

প্রিন্সিপাল হাবীবুর রহমানের ইন্তেকাল; সিলেট আলিয়া মাঠে জানাজা সাড়ে ৩ টায়

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ