বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

সম্মিলিত জোটের মহাসমাবেশে গান বাজানো নিয়ে হট্টগোল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়। পরে আপত্তির মুখে গানের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হরে পরিস্থিতি শান্ত হয়।

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশ শুরু হওয়ার পর জাপা নেতাকর্মী ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ অন্যান্য ইসলামিক দলের নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।

এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে শোডাউনকে কেন্দ্র করে টাঙ্গাইলের মনোনয়ন প্রত্যাশী জাপার মোজাম্মেল ও নবাগত মনিরের নেতাকর্মীরা বিবাদে জড়ায়।

স্লোগান পাল্টা স্লোগান থেকে হাতাহতি, একপর্যায়ে একে অপরকে চেয়ার ছুঁড়ে মারে। এ সময় দুই গ্রুপের বেশ কয়েকজন কর্মী আহত হয়।

সমাবেশের শুরুতে সংগীত চলাকালে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ খেলাফত মজলিস ও ধর্মীয় অন্যান্য  নেতা-কর্মীরা গান থামাতে বলেন। এ সময় উত্তেজনার সৃষ্টি হয়। পরে ইসলামি সঙ্গীত পরিবেশন করা হলে পরিস্থিতি শান্ত হয়।

জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতেই বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মীরা গান থামাতে বলেন। এ নিয়ে প্রাথমিকভাবে হট্টগোল হলেও পরে পরিস্থিতি শান্ত হয়।

মহাসমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাপার চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।

এছাড়াও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব এম এ মতিন, সংসদ সদস্য কাজী ফিারোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, ফখরুল ইমাম, এস এম ফয়সল চিশতী, শেখ সিরাজুল ইসলাম, সালমা ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

আরো পড়ুন-  আফগানিস্তানে চলছে নির্বাচন: নিহত ১০ প্রার্থী 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ