বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

‘ইভিএম প্রশিক্ষণ উদ্বোধন, ভোট পাহাড়া দেয়ার দিন শেষ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারারাত জেগে জেগে ব্যালট পাহারা দেয়ার দিন শেষ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

তিনি বলেন, সামনে থেকে আর ব্যালট পাহাড়া দিতে হবে না। নির্বাচন কমিশনকে এখন ইভিএম ব্যবহারের দিকে যেতে হবে।

রোববার নির্বাচন কমিশন ইনস্টিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারসংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ভোটকেন্দ্র স্থাপনের ব্যাপারে রাজনৈতিক নেতাদের অনুরোধ থাকে। এগুলো নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করবে নির্বাচন কমিশন। রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতা বা দলের কথায় কোনো কাজ করা হবে না।

নুরুল হুদা বলেন, ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে সেদিক বিবেচনা করে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে আনা আমাদের লক্ষ্য।

আগামী সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা, সিডি, ভোটকেন্দ্র সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। দাফতরিক এবং রাজনৈতিক সম্পর্ক বজায় রাখলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব বলেও জানান তিনি।

এ ছাড়া এ বছর প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেয়ার কথা ভাবছে নির্বাচন কমিশনার।

ভোটের আগে প্রতিদিনই চলবে অভিযান: র‌্যাব ডিজি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ