শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হাসপাতালে অনুপস্থিত চিকিৎসকদের তালিকা চেয়েছে হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের উপজেলাগুলোর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি ও অনুপস্থিতির বিষয়ে একটি তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী ছয় মাসের এ প্রতিবেদন দাখিল করতে হবে আদালতে।

মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ নির্দেশ দেন।

হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছেন আদালত।

চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে হবে আদালতকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলেছে আদালত।

২০১৯ সালের ৭ মে এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণও করেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

এ বিষয়ে ব্যারিস্টার আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর দুই সপ্তাহ আগে মানবাধিকার সংগঠন ব্লাস্ট এ রিট আবেদনটি করেন। সে রিটের শুনানি নিয়ে আজ নির্দেশনাসহ রুল জারি করেন আদালত।

মাদরাসা ছাত্ররা এখন ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে : সংস্কৃতিমন্ত্রী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ