বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুরআন তিলাওয়াতের মাধ্যমে সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে সাত দফা দাবি ও ১১ দফা লক্ষ্য সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম কর্মসূচি হিসেবে রেজিস্টারি মাঠে সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশ থেকে নতুন বার্তা দেবেন ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতারা। আজ বুধবার বেলা দুইটায় কুরআনুল কারিমের তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

বেলা আড়াইটায় প্রধান অতিথি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে এসে পৌঁছান। সমাবেশের সভাপতিত্ব করছেন সিলেট মহানগরের মেয়র আরিফুল হক চৌধুরী।

সোয়া একটার দিকে প্রথম মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপি নেতা-কর্মীরা। একের পর এক মিছিল যোগ দিতে থাকেন সমাবেশে।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে সমাবেশ মাঠের সামনের রাস্তা দিয়ে মিছিল করে আওয়ামী লীগ সমর্থকেরা। সমাবেশ শুরুর আগে মঞ্চ থেকে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, পথে পথে নেতা-কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। গত রাতে বাসায় বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। ৬৮ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

সিলেটের বিভিন্ন এলাকা ছাড়াও সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা থেকে মিছিল এসে যোগ দেয় সমাবেশে। প্রতিটি মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়।

ঐক্যফ্রন্টের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, মওদুদ আহমদ।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় সদস্য সুলতান মুহাম্মদ মনসুর, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফ্রন্ট ও বিএনপির কেন্দ্রীয় নেতারা সমাবেশের মঞ্চে আছেন।

আরো পড়ুন-
‘ছেলেরা আমার গায়ে হাত দিলে বিচ্ছিরি লাগে’
অশ্লীল যুগের পার্শ্ব চরিত্রের আদিম যুগের নির্যাতন
বন্ধ হলো জামালপুরে নিজামুদ্দীনপন্থীদের ইজতেমা

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ