মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজন নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী
প্রাবন্ধিক ও কলেজ শিক্ষক

বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এদেশের জনসংখ্যার অর্ধেকই নারী। বর্তমানে ইচ্ছায় বা অনিচ্ছায় মুসলিম নারীদের অনেককেই পড়াশুনা, চাকুরি, ব্যবসা-বাণিজ্য, বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে ঘরের বাইরে অবস্থান করতে হয়।

তাছাড়া অনেক সময় দেখা যায়, কোনো ধর্মপ্রাণ নারী তার স্বামী, সন্তান, পিতা বা ভাইয়ের সাথে কেনাকাটা করতে বা কোথাও বেড়াতে বের হয়ে থাকেন। এসকল অবস্থায় পুরুষরা নিকটবর্তী মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারলেও নারীদের জন্য পৃথক কোনো নামাজের জায়গা না থাকায় প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তারা নামাজ আদায় করতে পারছেন না।

এজন্য তারা তীব্র মনোকষ্টে ভোগেন। তাই মসজিদে মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের জায়গা থাকা জরুরি মনে করছি।

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা নারী-পুরুষ উভয়ের জন্য ফরজ। যদিও নারীদের জন্য তাদের নিজ নিজ গৃহের অভ্যন্তরেই নামাজ আদায় করা উত্তম বলে মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেছেন, তবুও বর্তমান প্রেক্ষাপটে নারীরা কোনো প্রয়োজনে বাইরে বের হলে তার ফরজ নামাজ আদায়ের জন্য পৃথক নামাজের জায়গা প্রয়োজন।

তাই সময়ের প্রয়োজনে নারীদের নামাজের জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে। যাতে তারা প্রয়োজনে বাইরে গেলেও তাদের সুবিধা মতো নামাজ আদায় করে নিতে পারেন।

তাই আমরা আশা করবো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস-আদালত, শিল্প কারখানা, শপিং সেন্টার, বাস স্টেশন, রেল স্টেশন, লঞ্চ ঘাট, যানবাহন-যাত্রাপথ, পর্যটন এলাকা, বিনোদন কেন্দ্র, হোটেল-মোটেলসহ সব জায়গায়ই পুরুষের পাশাপাশি নারীরাও যেন শরিয়ত সম্মতভাবে নামাজ আদায় করতে পারেন সে ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবেন।

কেননা আমাদের দেশে এসব স্থানে পুরুষের পাশাপাশি প্রচুর নারীও বিভিন্ন প্রয়োজনে চলাচল করে থাকেন। নামাজের ওয়াক্ত হলে পুরুষরা ঠিকই নামাজ আদায় করতে পারলেও সুযোগের অভাবে প্রতিদিন নামাজ কাজা হচ্ছে অসংখ্য নারীর।

আলহামদুলিল্লাহ! আশার কথা হলো, বর্তমানে ঢাকা শহরের বেশ কিছু এলাকায় নারীদের জন্য নামাজ আদায় করার পৃথক জায়গা