বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফের ক্ষমতায় এলে আরও উন্নত হবে বিমানবাহিনী: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী নির্বাচনে ফের ক্ষমতায় এলে বাংলাদেশ বিমানবাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিমানবাহিনী আজ এগিয়ে যাচ্ছে। আধুনিক যুদ্ধবিমান কেনা হয়েছে, যেটা চতুর্থ প্রজন্মের। দক্ষ পাইলট তৈরি করতে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে বঙ্গবন্ধু কমপ্লেক্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এরই মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়েছে। বাংলাদেশকে আমরা আধুনিক প্রযুক্তিসম্পন্ন দেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে কাজ করছি।

বিমানবাহিনীর প্রশংসা করে তিনি বলেন, হলি আর্টিজানের ঘটনার সময় সিলেট থেকে বিশেষ বাহিনী উড়িয়ে এনে তারা সহযোগিতা করেছে।

পার্বত্য দুর্গম এলাকা থেকে শুরু করে সব দুর্যোগে বিমানবাহিনী এগিয়ে আসে। বক্তব্য শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানসেনা প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১০৫ এজেটিইউ এর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো পড়ুন-

প্রস্তুত হচ্ছে ইসি, সপ্তাহ ঘুরলেই চূড়ান্ত মুহূর্তের ক্ষণ গণনা শুরু
মধ্যপ্রাচ্যকে উন্নত দেখার আগে আমি মরতে চাই না: যুবরাজ
আজ বিএনপিতে যোগ দিচ্ছেন ‘সংস্কারপন্থী’ ১০ নেতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ