শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সংলাপ সন্ধ্যায়, সবার দৃষ্টি গণভবনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে  রাজনৈতিক সংলাপ। সন্ধ্যায় গণভবনে আজ ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করবেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে বসছে সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট।ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের দলের নেতৃত্বে দেবেন ড. কামাল হোসেন।

দীর্ঘ সামরিক শাসনের অবসান ঘটিয়ে ১৯৯১ সালে সাধারণ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি। সে সংসদের মেয়াদ শেষের প্রাক্কালে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা তত্বাবধায়ক সরকারের দাবিতে সংলাপের আহ্বান জানান।

সফল হয়নি সংলাপ। এখন আওয়ামী লীগ আছে ক্ষমতায়। বিএনপিসহ অন্যরা সংলাপ চেয়ে চিঠি দেয়ায় ক্ষমাতাসীন সরকারও রাজি হয়েছে তাতে।

বৃহস্পতিবার গণভবনে নির্বাচন নিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের সাথে আলোচনায় বসছে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

শুক্রবার সন্ধ্যায় গণভবনে বিকল্প ধারা ও শনিবার জাতীয় পার্টির সাথেও সংলাপে বসবে শেখ হাসিনা নেতৃত্বাধীন ১৪ দল। অতীতে রাজনৈতিক দলগুলোর সংলাপ অনেক ক্ষেত্রেই ফলপ্রসু না হলেও এবারের সংলাপ নিয়ে আশাবাদী অনেকেই।

অন্য দিকে এরশাদও সংলাপ চেয়ে চিঠি দেয়ায় ৫ নভেম্বর তারিখ দেয়া হয়েছে জাতীয় পার্টিকে। সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদের সঙ্গেও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী। সংলাপ ঘিরে আজ দেশ তাকিয়ে আছে গণভবনে।

আরো পড়ুন- হুথি বিদ্রোহীদের থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক রমণীর গল্প


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ