শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

রোববার আ.লীগের মনোনয়ন ফরম কিনবেন মাশরাফি ও সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোববার একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনবেন জাতীয় দলের দুই ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।

শনিবার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া মিডিয়াকে এ তথ্য জানান।

বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার পর শুক্রবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এরই মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ হেভিওয়েট প্রার্থীরা মনোনয়ন ফরম কিনেছেন।

এর আগেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাবিক আল হাসান আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে পারেন বলে গণমাধ্যমে খবর আসছিল।

বিপ্লব বড়ুয়া জানান, মাশরাফি ও সাকিব রোববার সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়ন ফরম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসবেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তারা ওবায়দুল কাদেরকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে ওবায়দুল কাদেরের সঙ্গে আজ তাদের কথাও হয়েছে বলেও জানান বিপ্লব বড়ুয়া।

ড. আফিয়া সিদ্দিকীকে দেশে ফেরানোর সিদ্ধান্ত পাকিস্তানের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ