শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

লৌকিকতা বিবর্জিত জীবনযাপন পছন্দ আল্লাহ তাআলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল আযহার: লৌকিকতা কাকে বলে তা নতুন করে বলার কিছু নেই। লোক দেখানোর জন্য কিছু করার নাম হল লৌকিকতা। আজ আমাদের সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে লৌকিকতা রয়েছে। লৌকিকতা দেখানো যেন জীবনের একটা অংশ হিসেবে পরিগণিত আজ। কেউ সাধলে পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও বলতে হবে না ক্ষুধা নেই, এইমাত্র খেয়ে এসেছি।

আবার অনেক সময় পেটে ক্ষুধা নিয়ে খাওয়া শেষ করতে হবে। সৌজন্যমূলক প্লেটে খাবার রেখে দিতে হবে। নতুবা মেজবান খারাপ ভাবতে পারে। লৌকিকতা এখন তার আপন গণ্ডি ছাড়িয়ে সবখানে ছড়িয়ে পড়েছে। যেখানে লৌকিকতা কাম্য নয় সেখানেও লৌকিকতা অহরহ। ধর্মেকর্মে পড়েছে বাড়াবাড়ি রকমের লৌকিকতা।

আবার অনেকে ঘর-বাড়ি সাজায়, সুন্দর সুন্দর আসবাব জোগাড় করে। কিন্তু সে এসব নিজের শান্তির জন্য করে না, করে না ছেলেমেয়ের জীবন থেকে কষ্ট দূর হয়ে একটু শান্তি আসবে সেই জন্য। ঘরে দামি দামি সোফা ফার্ণিচারের ব্যবস্থা করে মানুষ দেখানোর জন্য। লোকে দেখবে আমার ঘরে কী পরিমাণ আসবাব আছে। অনেকে আবার এগুলোকে সম্মানের বস্তু মনে করে। ঘরে আহামরি সব জিনিসপত্র না থাকলে তার যেন খুব মান হানি ঘটবে।

এখন আমরা নামাজ পড়ি রোজা রাখি মানুষ দেখানের জন্য। লোকে আমাকে ভালো বলবে, নামাজি বলবে, বাহবা দিবে সেই জন্য।এখলাছ আমাদের অন্তর থেকে যেন একেবারে বিদায় নিয়েছে। কিন্তু আমাদের আদেশ  দেয়া হয়েছে কোন কাজ-ইবাদাত-উপাসনা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে। কিছু মানুষের অন্তরে এখলাছ আছে তবে তাদের সংখ্যা সীমিত। আবার সকলের সব কাজের মধ্যে যে এখলাছ থাকে তাও না।

ইসলাম কী আমাদের লৌকিকতা পছন্দ করে? কুরআন ও হাদিসে এসম্বন্ধে একাধিক আয়াত ও হাদিস বর্নিত হয়েছে। কুরআনের অগণিত জায়গায় আল্লাহ মানুষকে লৌকিকতামুক্ত ইবাদাত করার কথা বলেছেন। ‘‘ আমি মানুষ এবং জ্বিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদাত করার জন্য। (সূরা নিসা) ।

‘ হে রাসূল আপনি বলে দিন,  তারা যেন শুধু আমারই ইবাদাত করে’।এখন আমরা যদি লোক দেখানোর জন্য ইবাদত করি তাহলে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা হলো না। আল্লাহর সঙ্গে ব্যক্তিকেও জড়ানো হলো। যেটা কাম্য ছিল না।

রাসূল স. ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ একজনকে ডেকে বলবেন, তুমি ওইদিনের নামাজটা কার জন্য আদায় করেছিলে? বান্দা তখন উত্তর দিবে