শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

প্রার্থী হতে খালেদা জিয়ার নানান বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থী হতে নানান বাধার সম্মুখীন হতে পারেন বলেন জানিয়েছেন নির্বাচন কমিশনার।

গতকাল সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম এ তথ্য জানান।

তারা জানান, রিটার্নিং কর্মকর্তা খালেদা জিয়ার মনোনয়নপত্র  বাতিল করলে তিনি আইন অনুযায়ী কমিশনে আপিল করতে পারবেন। কমিশনে কোর্ট বসবে এ নিয়ে। নির্বাচন কমিশনেও সমাধান না হলে আপিল করতে হবে হাইকোর্টে।

এ বিষয়ে জানতে চেয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র যদি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বাতিল করে দেন সেক্ষেত্রে আমাদের আইনজীবীরা আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছাবেন। তারপর যা করার দলীয়ভাবে করবেন।

এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশে বলা আছে, কোনো ব্যক্তি কোনো আদালতে দুই বছর বা তার বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত হলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন।

এরই মধ্যে  উচ্চ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ১০ বছরের এবং নিম্ন আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের সাজা কাটছেন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে।

এক বছরের জন্য সৌদির বাদশা হচ্ছেন কিং সালমানের ভাই

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ