শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ওমরাহ পালন করতে যাচ্ছেন তামিম ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছেন।

আজ শনিবার রাতে সৌদির উদ্দেশে রওনা করবেন তিনি। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে ওমরাহ্‌ পালন করেন তামিম ইকবাল।

আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম ম্যাচে বাঁ হাতের আঙুলে চোট পেয়ে যে ছিটকে পড়েন তারপর আর মাঠে নামা হয়নি তামিম ইকবালের।

এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজও কেটেছে মাঠের বাইরে। ওই সিরিজে না খেললেও নিজেকে তৈরি করছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফেরার জন্য।

কিন্তু নেটে ব্যাটিং অনুশীলন করার সময় ব্যথা পান পাঁজরে। ফিজিওথেরাপিস্টের নির্দেশে ৪৫ ঘণ্টা তত্ত্বাবধানে থাকার পরও উন্নত হয়নি পাঁজরের ব্যথার।

তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে পড়তে হয় তামিমকে। শঙ্কা রয়েছে দ্বিতীয় টেস্ট নিয়েও। আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় সময়টা কাজে লাগাতে চাইছেন ওমরা পালনের মাধ্যমে।

ঐক্যফ্রন্ট নির্বাচন বয়কট করবে না: ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ