বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

নরসিংদীতে সংঘর্ষে নিহতের ঘটনায় ৪৭ জনকে আসামি করে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়। এর মধ্যে নিহত স্কুলছাত্র তোফায়েল আহমেদের পিতা ৪৭ জনের নাম উল্লেখসহ একটি হত্যা মামলা করেছেন। নিহত স্কুলছাত্রের পিতা আব্দুল্লাহ ফকির রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ মামলা করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হককে। এছাড়া আরো ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শুক্রবার সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী গ্রামে এবং দুপুরে একই উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ সংঘর্ষ হয়।

এ সংঘর্ষে নিহতরা হলেন- বাঁশগাড়ী বালুয়াকান্দি এলাকার স্কুলছাত্র তোফায়েল হোসেন ও নিলক্ষার বীরগাঁও এলাকার সোহরাব হোসেন এবং গোপীনাথপুর এলাকার স্বপন মিয়া।

নিহত তোফায়েল সম্প্রতি বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী হিসেবে নির্বাচনী পরীক্ষা শেষে ফরম পূরণ করেছিন।

জামায়াত ধানের শীষেই নির্বাচন করবে!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ