শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘ধানের শীষ’ নাম সংশোধন চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রতীকের নাম ধানের শীষ সংশোধন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী হারুন অর রশিদ এ রিট দায়ের করেন। মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল টুটুল বলেন, রিটকারী আইনজীবী আজ শুনানির জন্য আদালতে মেনশন স্লিপ জমা দিয়েছেন।

আইনজীবী হারুন অর রশিদ বলেন, বিএনপি যে প্রতীকে নির্বাচন করছে তা ভুল। কেননা, তারা বলছে ‘ধানের শীষ’ কিন্তু ছবিতে দেখা যাচ্ছে ‘ধানের ছড়া’। অর্থাৎ ছবির সঙ্গে প্রতীকের নামের কোনো মিল নেই।

ধানের শীষ আর ধানের ছড়া একই ধরনের না। বিএনপির প্রতীক হচ্ছে ধানের ছড়া। তাই তাদের প্রতীক ঠিক থাকবে কিন্তু ধানের শীষের পরিবর্তে লিখতে হবে ধানের ছড়া।

এই রিটকারী আরও বলেন, বিএনপি এর আগেও কয়েকবার ক্ষমতায় ছিল। কিন্তু সে সময় তারা প্রতীক বা প্রতীকের নাম সংশোধন করেনি। এটা তাদের ভুল ছিল। ১৯৯১ সালে আমি এই ভুলটি তাদের দৃষ্টিগোচর করেছিলাম কিন্তু তবুও ভুলটি তারা সংশোধন করেনি। তাই প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ