শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বাঁচল শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মায়ের হাত ফঁসকে রেললাইনে পড়ে যায় এক বছর বয়সী শিশু। এরপর শিশুটির বুকের সামান্য উঁচু দিয়ে ছুটে এক দুরন্ত রেলগাড়ি। কয়েক সেকেন্ড ধরে শুধু ঝমঝম আওয়াজ। কিন্তু অলৌকিকভাবে শিশুটির শরীরে আঁচড়টুকুও পড়ল না।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের মথুরা স্টেশনে এ ঘটনা ঘটেছে।

সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে এনডিটিভির খবরে প্রকাশ, ট্রেন থেকে নামছিলেন এক দম্পতি। এসময় স্বামী ভারসাম্যহীন হয়ে স্ত্রীর গায়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে স্ত্রীর কোলে থাকা শিশুটি রেললাইনের দুই স্লিপারের মাঝে চলে যায়। এসময় ট্রেনও ছেড়ে দেয়।

ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যাওয়ার পরই এক ব্যক্তি লাইনে লাফিয়ে পড়ে শিশুটিকে টেনে তোলেন এবং পরিবারের হাতে তুলে দেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনডিটিভি সেই ভিডিওটিও প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যায়, স্টেশন ছাড়ছে একটি ট্রেন। ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ার পর দেখা যায়, রেললাইন থেকে একটি শিশুকে উদ্ধার করছেন এক ব্যক্তি। প্ল্যাটফর্মে থাকা লোকজন উদ্বেগ নিয়ে দেখছেন এ ঘটনা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ