অাওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে পক্ষপাতিত্বের অভিযোগে পুলিশের শীর্ষ ৭০ এবং জনপ্রশাসনের ২২ জন কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রধান বিরুধী দল বিএনপি।
৯২ কর্মকর্তার একটি তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব কর্মকর্তাকে বিতর্কিত উল্লেখ করে তাদের প্রত্যাহারসহ নির্বাচনী সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখারও দাবি জানিয়েছে দলটি।
এই তালিকায় রয়েছেন পুলিশের ডিআইজি, এডিশনাল আইজি, অতিরিক্ত কমিশনার পদমর্যাদার কর্মকর্তা, এসপি এবং ডিসি। সেইসঙ্গে নির্বাচন কমিশন সচিবের পদত্যাগ দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার এ দাবি সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের কাছে দেয় দলটির একটি প্রতিনিধি দল।
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। চিঠিতে বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর রয়েছে।
৭০ জন পুলিশ কর্মকর্তার নাম
তালিকায় রয়েছেন এডিশনাল আইজিপি (প্রশাসন) মোখলেছুর রহমান, র্যাবের ডিজি বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া, এডিশনাল আইজি (টেলিকম) ইকবাল বাহার, ডিআইজি (নৌ পুলিশ) শেখ মো. মারুফ হাসান, ডিআইজি সিলেট রেঞ্জ মো. কামরুল আহাসান।
ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ খন্দকার গোলাম ফারুক, ডিআইজি খুলনা রেঞ্জ মো. দিদার আহমেদ, ডিআইজি রাজশাহী রেঞ্জ এম খুরশিদ হোসেন, কমিশনার (ডিআইজি কেএমপি) হুমায়ুন কবির, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম, কমিশনার (ডিআইজি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মাহবুবুর রহমান রিপন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি, ঢাকা) মীর রেজাউল আলম, ডিআইজি (সিটি এসবি ঢাকা) মোহাম্মদ আলী মিয়া, ডিআইজি (রংপুর রেঞ্জ) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ডিআইজি ডিএমপি) কৃঞ্চপদ রায়, ডিআইজি (পুলিশ হেডকোয়ার্টাস) হাবিবুর রহমান, ডিআইজি (অপারেশন পুলিশ হেডকোয়ার্টাস) আনোয়ার হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পলিশনের কমিশনার হাফিস আক্তার।
ডিআইজি (ট্রেনিং) ড. খ. মহিদ উদ্দিন, অরিরিক্ত কমিশনার (ডিএমপি) আবদুল বাতেন, র্যাব-৪ এর এডিশনার ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির, যুগ্ম কমিশনার (ডিএমপি) শেখ নাজমুল আলম, এডিশনার ডিআইজি (খুলনা রেঞ্জ) একে এম নাহিদুল ইসলাম।
এসপি (ঢাà¦