শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮


যাত্রাবাড়ী মাদরাসায় চলছে ‘খোলাফাদের মজলিস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসায় শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে ‘খোলাফাদের মজলিস’।

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ বিশেষ মজলিসে প্রধান অতিথি ও আহ্বায়ক হিসেবে উপস্থিত রয়েছেন সংগঠনটির আমির মহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

সকাল থেকে চলমান এ মজলিসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দায়িত্বশীল ও খোলাফাগণ অংশগ্রহণ করছেন। এতে দীনি ও আত্মশুদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

আইও/