পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলের ধাক্কায় নিখিল ভৌমিক (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহীসহ আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজারসংলগ্ন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখিল ভৌমিক উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত প্রমথ ভৌমিকের ছেলে।
আহতরা হলেন—মোটরসাইকেলের চালক সজিব, আরোহী ইসমাইল ও অপর পথচারী সাইফুল ইসলাম। তারা কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় পাখিমারার হাট থেকে নিত্যপ্রয়োজনীয় বাজার করে বাড়ি ফিরছিলেন নিখিল ভৌমিক। পথে কুয়াকাটাগামী একটি মোটরসাইক