আওয়ার ইসলাম ডেস্ক
ক্রেতাদের মধ্যে ইলিশ মাছের চাহিদা সারা বছরই থাকে। কিন্তু বাজার করতে গিয়ে আসল ও তাজা ইলিশ চিতনে বিপাকে পড়তে হয় অনেকের। পচা বা নরম হয়ে যাওয়া মাছ বাসায় নিয়ে পরিবারের কাছে লজ্জায় পড়তে হয় অনেক সময়। অসাধু ব্যবসায়ীরা পচা, বাসি মাছ তাজা বলে বিক্রি করে দেন। ফলে বাধে বিপত্তি। নিচে আওয়ার ইসলাম পাঠকদের জন্য তাজা ইলিশ চেনার উপায় তুলে ধলা হলো-
তাজা ইলিশের চোখ সতেজ, স্বচ্ছ ও উজ্জ্বল থাকে এবং চোখের মণি কুচকুচে কালো হয় আর চারপাশে সোনালী আভা বা পরিষ্কার ভাব দেখা যায়। অন্যদিকে পচা বা বাসি ইলিশের চোখ ঘোলাটে হয়ে যায় এবং চোখের ভেতরের অংশ লালচে বা রক্তিম বর্ণ ধারণ করে। চোখের গঠন ছাড়াও তাজা মাছের গায়ের রূপালি রঙ চকচকে থাকে এবং হাত দিলে তা সহজে পিচ্ছিল ও টানটান মনে হয়, যেখানে বাসি মাছের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, চামড়া মলিন বা কালচে হয়ে পড়তে পারে এবং শরীর নরম হয়ে আসে।
গন্ধের দিক থেকেও উভয়ের মধ্যে স্পষ্ট তফাত রয়েছে। তাজা ইলিশে নদীর বা সমুদ্রের পানির সুনির্দিষ্ট এবং ফ্রেশ ঘ্রাণ থাকে, অথচ পচা বা বাসি ইলিশ থেকে উৎকট আঁশটে গন্ধ বা পচনের গন্ধ বের হয়।
তাই বাজার থেকে ইলিশ কেনার সময় সামান্য সতর্কতা অবলম্বন করলেই প্রতারিত হওয়া থেকে বাঁচা সম্ভব। বিশেষ করে মাছের চোখ এবং সামগ্রিক সতেজতা যাচাই করে কিনলে পরিবারের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত তাজা ইলিশ নির্বাচন করা সহজ হয়।
আইও/