শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কুষ্টিয়ায় বন্দুক যু্দ্ধে ১ ডাকাত নিহত, আহত ৪ পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে খোকন আলী ওরফে হাতকাটা ঠান্ডু (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। পুলিশের দাবি আধিপত্য নিয়ে নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন।

শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় ডাকাত দলের ছোড়া গুলিতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাছির উদ্দিন বলেন, ডাকাতদের দুই দলের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে এমন সংবাদ পেয়ে টহলদার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে জানা যায় বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম খোকন আলী ওরফে হাতকাটা ঠান্ডু ডাকাত। তিনি সদর উপজলার আলামপুর ইউনিয়নের পুকুরপাড়া এলাকার মৃত আইজাল আলীর ছেলে।

তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ