শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

কবরস্থানে এরদোগানের কুরআন তেলাওয়াত ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের কুরআন তেলাওয়াত।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি একটি কবরস্থানে একটি দেয়ালে বসে কুরআন তেলাওয়াত করছেন। পাশে দাঁড়িয়ে আছে অনেকেই।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগন পবিত্র কুরআনুল কারিমের দ্বিতীয় সুরা ‘সুরা বাক্বারা’র প্রথম পাঁচটি আয়াত তেলাওয়াত করেন।

তার আকর্ষণীয় কণ্ঠ ও মাধুর্য মিশিয়ে তেলাওয়াত মুগ্ধ করেছে বিশ্বের কুরআন প্রেমিদের। এ কারণেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। লাইক, শেয়ার হয়েছে লক্ষ লক্ষ।

একটি দেশের রাষ্ট্র প্রধানের কুরআন তেলাওয়াত যে সব মানুষে জন্য অনুপ্রেরণা, তা বলতে ভুল করেননি শ্রোতা দর্শকরা।

এরদোগান ইসলাম ও মুসলমানদের প্রতি অনেক শ্রদ্ধা ও সহনুভূতিশীল। তিনি একজন কুরআনের হাফেজ বলেও জানা যায়। তিনি বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ নির্মাণ ও মানবতার সেবায় নানা অবদান রেখে চলেছেন।

কাতারে কুরআন প্রতিযোগিতায় ১ম বাংলাদেশি মুহাম্মদ

আরআর