শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮


কেউ পক্ষপাতিত্ব করলে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ শিথিলতা ও পক্ষপাতিত্ব করলে ১৯৯১ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ইসি মাহবুব তালুকদার আরো বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সরব উপস্থিতি চায় কমিশন। কেউ শিথিলতা ও পক্ষপাতিত্ব করলে ১৯৯১ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে একটাই স্বপ্ন, কোনো প্রার্থী যেন ভোটের মাধ্যমে নিজের জয় নিশ্চিত না করে জাতীয় সংসদে আসতে না পারেন। ভোটে জয়ী হয়েই সংসদে আসতে হবে।

হাটহাজারীতে আলেমদের বৈঠকে ৫ সিদ্ধান্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ