শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩০০ আসনে দলীয় প্রার্থী ১৭৪৫, স্বতন্ত্র ৯৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে লড়বে ১৮শ ৪১ প্রার্থী। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৯৬ জন।

দলীয় প্রার্থী ১৭শ ৪৫ জন। রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে সোমবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা এ তথ্য জানিয়েছে।

গত রোববার (০৯ ডিসেম্বর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৮ নভেম্বর পর্যন্ত মোট ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে ৭শ ৮৬জনের মনোনয়ন বাতিল হয়ে যায়। ইসির কাছে আপিলে প্রায় আড়াইশো প্রার্থী প্রার্থিতা ফিরে পায়।

এবার সর্বােচ্চ কুমিল্লা-৩ অাসনে সর্বোচ্চ ১৫ জন ও সর্বনিম্ন কয়েকটি জেলায় তিনজন করে প্রার্থী রয়েছেন। ইতিমধ্যে আজ সোমবার প্রার্থিদের প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের জন্য ৬৪টি প্রতীক সংরক্ষণ করেছে।

এরমধ্যে ৩৯টি নিবন্ধিত দলকে নিজের প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের অবশিষ্টগুলো থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী, প্রতীক পেয়েই প্রার্থিরা নির্বাচনী প্রচারণায় আনুষ্ঠানিকভাবে নামতে পারেন। প্রতীক পেয়ে প্রার্থিরা যারা এলাকায় নেমে পড়েছেন।

অনেকে পোস্টারও টানানো শুরু করেছেন। আচরণ বিধি ভঙ্গ করেও অনেককে মিছিল করতে দেখা গেছে। সব মিলিয়ে দেশব্যাপী ভোটের প্রচারের সামিল হয়েছেন প্রার্থি-সমর্থক-ভোটাররা।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ১৯ দিন প্রচার কাজ চালানোর জন্য সময় পাচ্ছেন প্রার্থী-সমর্থকরা। কেননা, প্রচার কাজ বন্ধ করতে হবে ২৮ ডিসেম্বর মধ্য রাত ১২টায়।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বলেও জানা যায়।

‘দেশ ও ইসলামের পক্ষে কথা বলতে জাতীয় সংসদে যেতে চাই’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ