শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নামের আগে অধ্যাপক লেখায় সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধ্যাপক না হয়েও নামের আগে অধ্যাপক ব্যবহারের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। সাবেক এ আওয়ামী লীগ নেতা এবার ঐক্যফ্রন্ট থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

জানা যায়, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. এসএম নাসিফ শামস বাদী হয়ে ঢাকার মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।

ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানার ওসিকে মামলাটি তদন্তের আদেশ দেন। একই সঙ্গে ১০ জানুয়ারি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, অধ্যাপক আবু সাইয়িদ কোনো কলেজে কখনও অধ্যাপনা করেননি। তবে খণ্ডকালীন প্রভাষক হিসেবে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু সময়ের জন্য কর্মরত ছিলেন বলে জনশ্রুতি আছে। আসামি অধ্যাপক না হয়েও বিভিন্ন জায়গায়, বই-পুস্তকে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের হলফনামায় অধ্যাপক পদবি ব্যবহার করেন। তিনি এর মাধ্যমে সমাজের মানুষের কাছে বিষয়টি প্রচার করে ভোট পাওয়ার পাঁয়তারাসহ সাধারণ জনগণকে বিভ্রান্ত করে চলেছেন। নিয়মিতভাবে ১৫ বছর কোনো কলেজে শিক্ষকতা না করলে অধ্যাপক হওয়া যায় না।

তিনি জনগণের কাছে ভুল তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছেন। এতে আসামি দণ্ডবিধির ৪১৯/৪২০ ধারায় অপরাধ করেছেন।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু (আওয়ামী লীগ) ও অধ্যাপক আবু সাইয়িদ (ঐক্যফ্রন্ট) পাবনার বেড়া থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মামলাটি দায়ের করেন ড. এসএম নাসিফ শামস। তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে।

যেদিন ট্রাম্প ক্ষমতা ছাড়বেন, সেদিন তার জেল হবে!

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ