শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী কারাগারে, রিমান্ডে ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলুসহ দলটির অর্ধশতাধিক নেতাকর্মীকে কারাগারে এবং ২০ জনের অধিক নেতাকর্মীকে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) বিভিন্ন আদালত আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দিয়েছেন।

বুধবার বেলা ১১টার দিকে গুলশানের বাসা থেকে দুলুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর শেরেবাংলা নগর থানার চার্জশিট দাখিল হওয়া একটি নাশকতার মামলায় বেলা ৫টার দিকে তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। মামলাটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

অন্যদিকে অপর আসামিদের রাজধানীর ২৪টি থানা পুলিশ গত মঙ্গলবার বিভিন্ন সময় গ্রেপ্তার করে এদিন আদালতে হাজির করেন। যাদের মধ্যে অধ্যশতাধিক আসামির রিমান্ড আবেদন এবং অপর আসামিদের কারাগারে পাঠানো আবেদন করে আদালতে হাজির করা হয়।

মামলায় দুলুর পক্ষের আইনজীবী ইকবাল হোসেন ও তাহেরুল ইসলাম তৌহিদ জামিনের আবেদন করেন। কিন্তু আদালতের কর্মঘণ্টার পর আসামি হাজির করায় ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান খাসকামরায় বসে আগামী ২৩ ডিসেম্বর জামিন আবেদনের শুনানির দিন ঠিক করে দুলুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইনজীবীরা দুলুকে কারাগারে ডিভিশন প্রদানের আবেদন নিয়ে সিএমএম মুহাম্মদ জাহিদুল কবিরের খাস কামরায় দেখা করলে তিনি বৃহস্পতিবার ডিভিশনের বিষয়ে শুনানির দিন ঠিক করে দেন।

‘প্রশ্নবিদ্ধ নির্বাচনে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিবেন না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ