বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বিএনপির ওয়েবসাইট ব্লক করেছে সরকার: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হীন রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই বিএনপির নিজস্ব ওয়েবসাইটটি সরকার ব্লক করেছে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নিজস্ব ওয়েবসাইট ব্লক করা হয়েছে। ২০১৬ সালের ১লা সেপ্টেম্বর বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হীন রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই বিএনপির নিজস্ব ওয়েবসাইটটি সরকার ব্লক করেছে।

১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে আজ পর্যন্ত বিএনপির ১৮১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান রিজভী। তিনি বলেন, আজ ঢাকা-৯ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাস গণসংযোগকালে আকস্মিকভাবে আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করে প্রার্থীর হাত থেকে ধানের শীষের লিফলেট কেড়ে নেয় এবং নেতাকর্মীদেরকে বেধড়ক মারধর করে।

তাদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, বিএনপি নেতা রিপন, সিরাজসহ অনেকেই। আক্রমণে ধানের শীষের মহিলা কর্মী-সমর্থকদেরকেও সন্ত্রাসীরা ব্যাপক মারধর ও লাঞ্ছিত করে। পুলিশের আশকারাতেই আওয়ামী সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

সিটি নির্বাচনে ঘরের মাঠে কেমন করবে ইসলামী আন্দোলন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ