শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

বিএনপির ভাইস চেয়ারম্যানের গাড়িতে হামলা, লঞ্চ ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির ভাইস চেয়ারম্যান ও ভোলা-৩ আসনের দলীয় মনোনীত প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ছাড়া লঞ্চের কেবিন ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এই হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যানের, নেতাকর্মীদের নিয়ে আমি নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছিলাম। কিন্তু সদরঘাট পৌঁছার আগেই যুবলীগ, ছাত্রলীগের প্রায় সাত শতাধিক সন্ত্রাসী ঘাট দখল করে ফেলে। টার্মিনালে রাখা আমার গাড়িসহ নেতাকর্মীদের ওপর তারা হামলা করে।

আমরা এমভি তাসরিফ-৪ লঞ্চে ওঠার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ যাত্রীদের ওপর হামলা করা হয়। লঞ্চের একাধিক কেবিনে ব্যাপক ভাঙচুর করা হয়।

মেজর হাফিজ বলেন,  আওয়ামী লীগের সন্ত্রাসীরা একপর্যায়ে লঞ্চে উঠে সুকানিকে (চালক) দিয়ে মাঝ নদীতে জাহাজটি নিয়ে যায়। সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়ে আমি নেতাকর্মীদের নিয়ে ঢাকায় ফিরে আসি।

চার নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চায় না আওয়ামী লীগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ