শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

আমদানিকৃত স্বর্ণের প্রতি ভরিতে দুই হাজার টাকা কর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাণিজ্যিকভাবে আমদানিকৃত স্বর্ণের প্রতি ভরিতে দুই হাজার টাকা শুল্ক নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ আমদানি নীতি নির্ধারণ সংক্রান্ত কমিটি।

গতকাল সচিবালয়ে কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে। তবে ব্যক্তিগতভাবে স্বর্ণ আমদানি করলে ৩ হাজার টাকা শুল্ক দিতে হবে। উভয় ক্ষেত্রেই ৫ শতাংশ ভ্যাট আরোপিত থাকবে।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অর্থ সচিব, বাণিজ্য সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক, রফতানি উন্নয়ন ব্যুরো, বাজুস প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি মাসেই জাতীয় রাজস্ববোর্ড স্বর্ণ নীতিমালার এস আর ও জারি করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়াও স্বর্ণ আমদানি কারক ও ব্যবসায়ীদের স্বর্ণ আমদানি শুল্ক, ভ্যাট, অবৈধ স্বর্ণ বৈধকরণ করার জন্য কর নির্ধারণ করা হবে বলেও জানা গেছে।

বৈঠক শেষে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি জি কে মালাকার বলেন, স্বর্ণ আমদানি শুল্ক ২ হাজার টাকা, ভ্যাট ৫ শতাংশ আর অবৈধ সোনা ভরি প্রতি বৈধ করণ ট্যাক্স ১ হাজার টাকা।

বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে আসা ভরি প্রতি স্বর্ণ ৩ হাজার টাকা ট্যাক্স। স্বর্ণ মেলায় অবৈধ স্বর্ণ এক হাজার টাকা ট্যাক্স দিয়ে বৈধ করা হবে।

কিন্তু নতুন ভ্যাট হার আরোপের পর আর কোনো স্বর্ণ আইনগতভাবে দেশে আসেনি। উল্লেখ্য, ৩ অক্টোবর স্বর্ণ নীতিমালা অনুমোদন করে মন্ত্রিসভা।

ঠাকুরগাঁওয়ে জনসভায় কাঁদলেন মির্জা ফখরুল

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ