শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

গ্যাস-এলপিজি ব্যবহারে সচেতনতা বাড়াতে ১১ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেট্রোলিয়াম গ্যাস-এলপিজি ব্যবহারের সময় দূর্ঘটনা রোধে ১১টি নির্দেশনা দিয়েছে জ্বালানি বিভাগ।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, জ্বালানি সচিব আবু হেনা মুহাম্মদ রহমাতুল মুনিম।

জ্বালানি বিভাগের দেয়া তথ্য মতে, ২০০৯ সালে এলপিজির ব্যবহার ছিল ৪৭ হাজার টন; ২০১৮ সালে যা বেড়ে দাড়িয়েছে ১০ লাখ টন। অর্থ্যাৎ গত ১০ বছরে ২১ গুণ বেড়েছে এলপিজির ব্যবহার।

অন্যদিকে, ব্যবহার বাড়ার সাথে পাল্লা দিয়ে বেড়েছে এলপি গ্যাস জনিত দূর্ঘটনা। যা নিয়ে ভাবনায় পড়েছে খোদ জ্বালানি বিভাগও। তাই, দূর্ঘটনা এড়াতে এবার জনসচেতনতায় মনযোগ দিয়েছে বিভাগটি।

জ্বালানি বিভাগের নির্দেশনা অনুযায়ী, এলপিজির সিলিন্ডার চুলা বা আগুনের পাশে রাখা যাবে না। চুলা রাখতে হবে সিলিন্ডার থেকে কমপক্ষে ছয় ইঞ্চি উপরে। অতিরিক্ত গ্যাস বের করার জন্য সিলিন্ডারে কোনো ধরণের তাপ দেওয়া যাবে না। রান্না শেষে চুলা ও সিলিন্ডারের রেগুলেটরের সুইচ অবশ্যই বন্ধ করতে হবে।

২০২০ সালের মধ্যে ৭০ শতাংশ আবাসিক গ্যাসের চাহিদা এলপিজি দিয়ে মেটানোর পরিকল্পনা সরকারের। তাই পরিবেশবান্ধব এই জ্বালানি সঠিক নিয়মে ব্যবহারের তাগিদ দেন জ্বালানি সচিব। সিলেন্ডার ব্যবহারের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ