বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

দিনাজপুরের ওসির প্রত্যাহার চেয়ে ৩ প্রার্থীর সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলামের প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলার তিন আসনের বিএনপি-ঐক্যফ্রন্টের প্রার্থীরা।

শনিবার দুপুরে দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওসির প্রত্যাহার চাওয়া ওই তিন প্রার্থী হলেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ (সদর) সৈয়দ জাহাঙ্গীর আলম ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের আকতারুজ্জামান মিয়া।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, তাদের এলাকায় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তাদের  ব্যানার-পোস্টার ছিড়ে ফেলা, প্রচারণায় বাধা দেয়াসহ পুলিশি হয়রানি করছে বলেও অভিযোগ করেন তারা।

প্রার্থীরা বলেন, তফশিল ঘোষণার পরে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোকাররম হোসেন, বখতিয়ার আহমেদ কচি, জাহাঙ্গীর আলম, মোস্তফা কামাল মিলন, জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুলসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তারা উচ্চ আদালত থেকে জামিন নিলে, পরে অন্য মামলায় আবারও গ্রেফতার করা হয়। বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধামকি দেয়া হচ্ছে।

দ্রুত এসব বন্ধ করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং ওসিসহ উজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যাহার দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, লুৎফর রহমান মিন্টু, অ্যাডভোকেট আনিসুল হক, আখতারুজ্জামান জুয়েল প্রমুখ।

বিএনপির যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ