বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

মন্দিরের প্রসাদ খেয়ে নিহত ১০, আহত ৬৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের একটি মন্দিরের প্রসাদ খেয়ে মারা গেছে ১০ জন। আহত হয়েছে আরও ৬৮ জন।

শুক্রবার রাজ্যের চামারাজানগর জেলার হানসুর তালুকের সুলওয়াদির মারাম্মা মন্দিরের প্রসাদ খাওয়ার পর এ ঘটনা ঘটে। আহত অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মানুষের ভিড় বেশি হওয়ায় প্রসাদ শেষ হয়ে যায় নাহলে আক্রান্ত ব্যক্তির সংখ্যা আরও বেশি হতো।

পুলিশ এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। তারা ধারণা করছে, খাদ্যের বিষক্রিয়ার কারণে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তেও পারে।

আহত ৬৮ জনকে মাইসুরু ও চামারাজানগর জেলার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করা হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জানিয়েছেন, এ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং দুজনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

আদালতে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ