বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রাষ্ট্রপতির সাক্ষাৎ চান ড. কামালসহ ঐক্যফ্রন্টের ১০ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে চান ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের ১০ নেতা। নির্বাচনি প্রচার চলার মধ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে চেয়ে একটি চিঠি পাঠিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই দিন আগে রাষ্ট্রপতির দফতরে এ সংক্রান্ত চিঠিও পাঠানো হয়েছে। গত ১৩ ডিসেম্বর বঙ্গভবনে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। ঐক্যফ্রন্ট নেতাদের ১০ সদস্যের ওই প্রতিনিধি দলটি আগামী ১৭ ডিসেম্বর সাক্ষাতে আগ্রহী।

বিএনপির প্যাডে লেখা ওই চিঠি ১৩ ডিসেম্বর বঙ্গভবনে পাঠানো হয় বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইয়ংয়ের কর্মকর্তা সায়রুল কবির খান জানিয়েছেন।

চিঠির বিষয়ে বঙ্গভবনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ