বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

‘আমেরিকার নিষেধাজ্ঞায় নীতিতে পরিবর্তন আনবে না ইরান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশকে আমেরিকার নিষেধাজ্ঞা থেকে বাঁচার উপায় শেখাবে ইরান।

শনিবার কাতারে দোহায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে জারিফ বলেন, আমরা চাপের মুখে আছি আমেরিকার নিষেধাজ্ঞার কারণে। তবুও  আমরা আমাদের নীতিতে কখনোই পরিবর্তন আনবো না।

তিনি বলেন, ইরানে কোনো শিল্প যদি থাকে তাহলে সেটা হল নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ইরানের স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখা।

চলতি বছরের নভেম্বরে ইরানের প্রায় ৭০০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ইরানের ওপর শর্তও বেঁধে দেয় আমেরিকা। কিন্তু ইরান সেসবের তোয়াক্কা না করে এগিয়ে যাচ্ছে।

লিথিয়াম লুট করতেই আফগানে হামলা চালায় আমেরিকা!

ইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ