বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

‘সিংহাসন একবার হারালে তা ফিরে পাওয়া এত সহজ না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ইশতেহার প্রতিশ্রুতির রঙিন বেলুন। ক্ষমতায় যাওয়ার পরই চুপসে যাবে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সিংহাসন একবার হারালে তা ফিরে পাওয়া এত সহজ না। তারা নির্বাচনে থাকুন এটা মনে প্রাণে চাই। কিন্তু তারা বিদেশিদের কাছে ধর্ণা দিয়েছে। জনগণের কাছে যায়নি।

বিএনপি নির্বাচনে জেতার জন্য কতগুলো অবাস্তব এবং অলৌকিক স্বপ্ন তুলে ধরছে যার কোনও বাস্তবতা নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।

ঐক্যফ্রন্টের ইশতেহারের সমালোচনা করে তিনি বলেন, ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবে এটা বছরের সেরা কৌতুক।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ